Title: Smritir Chera Pata
Band: Shunno
Album: Shoto Asha

আমি নিতে দেবো না
সময়কে এক মুঠোভরা জোছোনা
চাঁদটা যতই দূরের হোক না
ছুতে আমি চাই না
পৃথিবীর সব অপার
বিস্ময় থাক আমার অদেখার
শূন্য খাতার প্রতিটি পাতায়
সময় কাব্য অলেখা
আমি মেলবো না আর স্বপ্নডানা
ঐ নীল মেঘেদের ছোঁয়ায়
আমি লিখবো না আর কাব্য কোনো
স্মৃতির ছেড়া পাতায়..
আমি দেবো না পারি
তোমায় নিয়ে নিষ্প্রাণ নদীতে
যে পথ ভুলে পৌঁছে গেছে
শূন্য মরুর বুকে
শেষ বিকেলে হারিয়ে যাওয়া
স্মৃতি হাতড়ে বেড়ায়
নিঝুম রাতের অন্ধকারে
স্বপ্ন ধরা খেলায়
আমি মেলবো না আর স্বপ্নডানা
ঐ নীল মেঘেদের ছোঁয়ায়
আমি লিখবো না আর কাব্য কোনো
স্মৃতির ছেড়া পাতায়…

Lamborghini Huracán LP 610-4 t