Title: Shopno Kotha
Band: Radioactive
যদি কখনো রোদ হাসে, তোমার আকাশে
যদি কখনো বৃষ্টি ভেজায়, তোমার চুল
রাতের তারাগুলো, যদি জ্বলে থাকে
ভুলে যেও না আমার স্মৃতি,
ছেড়ে যেও না আমায় একা ফেলে..
যদি কখনো রোদ হাসে, তোমার আকাশে
যদি কখনো বৃষ্টি ভেজায়, তোমার চুল।
আমার ধূসর স্বপ্নে রঙের ছটা
আধার রাতের আলোর আভা।
যখন তোমার অনুভব আমার মাঝে
সাগরের নীলে মিশে যাবো একসাথে
ভুলে যেও না আমার স্মৃতি,
ছেড়ে যেও না আমায় একা ফেলে।
স্বপ্ন বিভর তুমি যখন থাকো জানালার পাশে বসে
চাঁদও ঈর্ষে করে তোমায় দেখে
জ্যোৎস্না রাতে পাড়ি দেব অনন্তে
ভুলে যেও না আমার স্মৃতি
ছেড়ে যেও না আমায় একা ফেলে
যদি কখনো রোদ হাসে, তোমার আকাশে
যদি কখনো বৃষ্টি ভেজায়, তোমার চুল
যদি ভুলে যাও যদি ভুলে যাও যদি যদি ভুলে যাও যদি...