Pair of Vintage Old School Fru
Title: Prem
Band: Cryptic Fate
Album: Agontuk 2

জ্বলছে…জ্বলে পুড়ে মর
ভাঙ্গছে…ভেঙ্গে চুরে পড়
প্রেমেরই অশান্তিতে তোমাকে ছুঁড়ে দিয়ে
ভালোবাসার ঘোরে তোমাকে হাজির করে
হঠাৎ সে বলে বসে এভাবে আর হবে না
ফিরে যাও তুমি নও আমার ঠিকানা
ধ্বংস…ওলট পালট সব
নিঃস্ব…হারানোর উৎসব
প্রেমেরই অশান্তিতে সবকিছু ভুলে গিয়ে
ভালোবাসার ঘোরে সবকিছু ছেড়ে দিয়ে
গানেরই কথা মতো হয়ে গেছো একলা
পাখি উড়ে গেছে চোখে নতুন ঠিকানা
আজকে তুমি অচল, বিছানা বন্দী রোগী
আজকে তোমার মন ধ্বংস প্রতিচ্ছবি
ছবি…ধ্বংস ছবি…
প্রেমেরই অশান্তিতে সব ভুলে গেছো
ভালোবাসার ঘোরে সব ছেড়ে দিয়েছো
কেন মিছেমিছি কর রাগ
কেন ঘুরেফিরে অপবাদ
যা চলে গেছে তা ভুলে যাও
নতুন করে কাউকে খুজে নাও
খুজে নাও…নতুন করে খুজে নাও
খুজে নাও…নতুন করে খুজে নাও