Title: Pakhi
Band: Shironamhin

একা পাখি বসে আছে শহুরে দেয়ালে
শিস দিয়ে গান গায় ধূসর খেয়ালে
তার ফেলে যাওয়া আনমনা শিস
এই শহরের সব রাস্তায়
ধোঁয়াটে বাতাসে
নালিশ রেখে যায়
আমি দেখিনি
আমি শুনিনি
আমি বলিনি অনেক কিছু
আমি জানিনি
আমি বুঝিনি
তবু ছুটেছি তোমার পিছু
একা পাখি বসে আছে শহুরে দেয়ালে
শিস দিয়ে গান গায় ধূসর খেয়ালে
পাখি আনমনা বসে দেয়ালে
পাখি নির্বাক চোখ রাস্তায়
ধোঁয়াটে শহরের উষ্ণতা বাড়েনা
তার আনমনা চোখ
অবুঝ চোখ মনের দরজায়
আঙুল রাখেনা
কিছু সুর তুমি এনে দাও
পাখি নাগরিক কোলাহলে
তুমি গান গাও তুমি শিস দাও
এই শহুরে দেয়ালে
তুমি ভুলে যাও এই শহরের
যত ব্যস্ত জনকথা
আমি এসেছি তোমার কাছে
এনে দাও স্বাধীনতা
আমি দেখিনি
আমি শুনিনি
আমি বলিনি অনেক কিছু
আমি জানিনি
আমি বুঝিনি
তবু ছুটেছি তোমার পিছু...

XtGem Forum catalog