Insane
Title: Oboshobash
Band: Nemesis
Album: Tritio Jatra

পেছনে সরে দাঁড়াও
চোখ বন্ধ করে তাকাও
দেহের মাঝে অবশ হয়ে ছায়া
শুকনো পাতারি মায়া
মোরা মিথ্যের জলে ডুবি
তাই সত্যের হাত ধরি
সেই ডাকে অন্ধ হয়ে রবে
হারানোর পথে ভেঙ্গে পরে
পরে থাকে রঙেরই তুলি
আঁধার কালো এক অনুভূতি
মোরা মিথ্যের জলে ডুবি
তাই সত্যের হাত ধরি
চেয়ে থাকে তারা
খোলা এক সত্যের দরজায়
ফেলে আসে যারা
তাদের অর্থহীন কবিতায়
গল্পে কি লেখা
তা মোরা জানতে পাব কি
অন্ধেরী দৃষ্টি দিয়ে
মোরা সত্য খুঁজি
শূন্য পরে রয় জানালায়
অবশ চোখেতে ক্লান্তি ঝরা দিন
দেয়াল ঘিরে রয়
দৃষ্টি আমার
তাই সত্যের হাত ধরি...