Title: Obosheshe
Band: Icons
Album: Hatiar (Disc 1)

তোমার ব্যর্থ প্রতিবাদে
যখন পিঠ দেওয়ালে
ভেবোনা সে সেখানেই
অভিমানের শুরুর দিন
তবু যেনো তোমাকে
ভালোবাসা ফেরাবেই
যদি হেরে যেতে হয়
সময় বাড়াতে
পথ চিনে নিও ফিরে আসার
দুঃখ পেও না
দুঃখ পেতে নেই
ভুলে যাও পুরনো সেই সুর
আগামী আসবেই
এই শূন্যতা মেনে নিয়ে বেঁচে থাকা
তবু জ্বলে যাওয়া ক্যানভাসে ফিরে আসা
যদি হেরে যেতে হয়
সময় বাড়াতে
পথ চিনে নিও ফিরে আসার
দুঃখ পেও না
দুঃখ পেতে নেই
ভুলে যাও পুরনো সেই সুর
আগামী আসবেই...

XtGem Forum catalog