XtGem Forum catalog
Title: Nirbodh
Band: Aurthohin
Album: Underground 2

নিঝুম রাতে ছাদের কোনে
বসে থাকি আমি,
মনের মাঝে ঘুরতে থাকে
সুখের সব স্মৃতি।
আকাশ ভেঙ্গে পড়ছে ছাদে
মিষ্টি চাঁদের আলো,
জোছনাটা দেখলে যে
সবই লাগে ভালো।
হে নির্বোধ তুমি যে এখনো একটি শিশু,
ছেড়া কাঁথায় ক্ষুধার্ত শরীরে ভালো লাগে না কিছু।
ভরা পেটে নরম বিছানায় স্বপ্ন দেখো তুমি,
পূর্ণিমার চাঁদটা আমার কাছে ঝলসানো এক রুটি।
বুকের মাঝে লুকিয়ে আছে
আমার ভালোবাসা,
ছড়িয়ে দেবো আকাশটাতে
নতুন এক আশায়।
কোন একদিন আমার সামনে
এসে দাঁড়াবে সে,
বলবে সে ভালোবাসি
মুচকি হেসে।
তোমার কথা শুনে আমার যে হাসি পায়,
কি দেখেছো তুমি নির্বোধ এই ভালোবাসায়।
ভালোবাসা যে আসলে প্লাস্টিকের ফুল,
বর্ণ আছে গন্ধ নেই করো না এ ভুল।
আমার আছে সুরের জগৎ
হারাই আমি সেথায়,
নতুন গান নতুন সুর
আমার গানের খাতায়।
সুর দিয়েই আমার জগৎ
আমি ভরিয়ে রাখি,
দুঃখ আর অস্থিরতা
দুর করে ফেলি।
সুরের জগৎ নিয়ে অহংকার নির্বোধ তুমি,
এ জগতেও আছে ভন্ডামি আছে রাজনীতি।
মনের মাঝে অনেক কথা আমি বলতে পারিনি,
নেতাদের এই নোংরামিতে হারিয়ে গেছি আমি।
তোমার এই হতাশা
ভুলে গিয়ে অন্যভাবে,
চল দেখি এই পৃথিবীটাকে।
তোমায় দেখে মনের মাঝে
আজ আমার প্রশ্ন জাগে,
তবে কি সবই ভুল।
নির্বোধ…