XtGem Forum catalog
Title: Nei Proyojon
Band: Warfaze
Album: Oshamajik & Pothchola

তুমি আমি যেনো ছিলেম স্বপ্নে গড়া যুগল
জলরঙে আঁকা ছিলো যে স্বপ্নে ভরা ভুবন
কত সুখের আনাগোনায় কেটেছিল সময়
বসে ভাবি আজও আমি কি করে এমন হয়
আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে
ভালোবাসা যে, ধুলোবালিতে
মিশে যা, সময়ের এই ক্ষনে
দিন কেটে যায় তুমি নেই তবুও
রাত্রি পোহায় তুমি নেই তবুও
সেই তুমি যে আজ নেই পাশে,
হেঁটে চলি পথে আমি আজ একা
সেই তুমি যে আজ পর হলে
রেখে গেলে না পাওয়ার কত ব্যাথা..
ছেড়ে গেলে, তাই বলে কি, বৃথা যাবে এ জীবন
তবু আগাই সামনে দেখো আমি স্বপ্নে ভরা দুনয়ন
আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে
ভালোবাসা যে ধুলোবালিতে
মিশে যায় সময়ের এই ক্ষনে...