Ring ring
Title: Kothay Tumi
Artist: Bassbaba Sumon Feat. Alif Alauddin

ধীরে ধীরে জমছে বালি চোখের ভেতর
আসে না ঘুম আমার যে আর আগের মতন
স্বপ্নগুলো ছিটকে পরে ভেঙ্গে চৌচির
অপেক্ষাতে, অপেক্ষাতে... আমার হাসি
শীতের রাতে হাড্ডিসার এই ঠাণ্ডা হাওয়া
হয়না আমার আগের মত কিছুই পাওয়া
মধ্যরাতে জাপটে ধরে কাল ছায়া
কবিতার শব্দগুলোর পালিয়ে যাওয়া
হাতের মুঠোয় তোমার হাতটি খুঁজি
জ্বরের ঘোরে কপালটাতে স্পর্শ খুঁজি
কান্না ভেজা চোখে কেউ আজ দেয় না রুমাল
সবার জন্য আমি তবু, কেউ নয় আমার
কোথায় তুমি... কোথায় তুমি... কোথায় তুমি...
যাচ্ছে চলে সবকিছু আজ অনেক দূরে
যাচ্ছে সময়, যাচ্ছে জীবন, যাচ্ছে সরে
শেষ বিকেলের ছবিটাতেও একাই আমি
একা একাই দেখবে আকাশ চোখের পানি
নতুন রুপে সাজছে যে আজ পুরান অসুখ
আমার কি আর হবেনা দেখা তোমার সে মুখ?
গানটা শেষে আমার চাওয়া একটুখানি
খোলা চোখের শেষ দৃশ্যে তোমার হাসি
কোথায় তুমি... কোথায় তুমি... কোথায় তুমি…