Ring ring
Title: Canvas
Band: Indalo
Album: Kokhon Kibhabe Ekhane Ke Jane

লাল রঙ আঁছড়ে পড়ে সবুজে ক্যানভাসে মানুষেরা ভাসে অগাধ জলে চোখ ডুবিয়ে।
লাশ ঘরে পোকাদের হাসি গাছে গাছে
পাখিদের ফাঁসি সময় থাকে মুখ লুকিয়ে।
হঠাৎ কে যেন ডাকে জলের অতল
ক্যানভাসের নীল ছবিতে মৃত্যুর দখল পরায় শেকল।
অন্ধকার কবর ছেড়ে ওঠে
বাগানে বিষবৃক্ষে ফুল ফোটে
ডানাভাঙ্গা পরীরা কাঁদে।
হঠাৎ কে যেন ডাকে– অদৃশ্য হাত
ক্যানভাসের ভুল ছবিতে ধীরে নামে রাত।