XtGem Forum catalog
Title: Aro Ektu Dure
Artist: Minar
Album: Aari

আরও একটু দূরে দূরে
কোন পথ হারা সুরে
তুমি এক ভবঘুরে ঘুরবেই
কোন ক্লান্ত দুপুরে
এই ব্যস্ত শহরে
জানি ঘুম ভেঙ্গে ঘরে ফিরবেই
ঐ হাড়কাঁপা শীতে
আর কাঠপোড়া রোদে
জানি ভুল ভরে গানটা গাইবেই
তবু একবার মনে রেখো
যতটাই দূরে থাকো
সেই রাত জাগা ফানুস উড়বেই
জানি অবুঝ মনের কোণে
কোন নিরব প্রহর গুনে
ফেরারী দক্ষিণ হাওয়া বইবেই
বোহেমিয়ান এক বিকেলে
আর ভুলের অন্তমিলে
জানি ভালোবাসার হিসেব মিলবেই
ঘাসফড়িং যেন উড়ে উড়ে ছন্নছাড়া
কাকডাকা ভোরে স্বপ্নরা দিশেহারা
একদিন জানি বিবাগী বেহায়া বাতাস ডাকবেই...