XtGem Forum catalog
Title: Abar Asibo Fire
Band: De-illumination
Album: Onibarjo
Poetry: Jibanananda Das
আবার আসিবো ফিরে এই ধানসিঁড়িটির তীরে- এই বাংলায়।।
হয়তোবা মানুষ নয়- হয়তোবা শঙ্খচিল
শালিখের বেশে।।
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিক নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিবো এ কাঁঠাল ছায়ায়।।
হয়তোবা হাঁস হবো- কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়।।
সারাদিন কেটে যাবে কলমীর গন্ধভরা জলে ভেসে ভেসে।
আবার আসিবো আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে।

হয়তো দেখিবে এক সুদর্শন উড়িতেছে সন্ধ্যার আকাশে।
হয়তো দেখিবে এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমূলের ডালে।
হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে।
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক- সাদা ছেঁড়া পালে ডিঙ্গা বায়।
রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে
দেখিবে ধবল বক; আমারেই পাবে তুমি ইহাদের ভীড়ে।